ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo আমির হামজার সকল ওয়াজ-মাহফিল স্থগিত ঘোষণা Logo ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা প্রত্যাহার দুই দেশের Logo তিন শিক্ষার্থীর রিটে স্থগিত শাকসু নির্বাচন, উত্তাল ক্যাম্পাস Logo ভোটের আগে চাঙা রেমিট্যান্স, ১৮ দিনে এলো দুই বিলিয়ন ডলার Logo পাকিস্তানে ভূমিকম্পের আঘাত, কাঁপল চীন-আফগানিস্তান-তাজিকিস্তানও Logo পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি Logo চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র‍্যাব কর্মকর্তা নিহত Logo অধিকাংশ কেন্দ্র জানুয়ারির মধ্যে সিসি ক্যামেরার আওতায় আনা হবে: প্রধান উপদেষ্টা Logo গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’-তে সিল দিন : প্রধান উপদেষ্টা Logo আমির হামজার সমর্থনে বক্তব্য দেয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন কুষ্টিয়া জেলা আমির
টিকিট বিক্রি করা নরমাল দৃষ্টিকোণ থেকে আমি বুঝি এটি হচ্ছে শিরক

জনগণই আমাদের রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

‘বিভিন্ন জায়গায় কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় বলে যে অবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মুককে দেখলাম, তমুককে দেখলাম; এবার অমুককে দেখুন; তাদের তো দেশের মানুষ ১৯৭১ সালেই দেখেছে।’  বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনিস্টিউটে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক’ ৭ দিনব্যাপী কর্মসূচির সমাপনী অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তারেক রহমান বলেন, ‘১৯৭১ সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কীভাবে লাখ লাখ মানুষকে হত্যা করেছে; ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজার হাজার মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য; এই যাদের কেউ কেউ বলে যে একবার দেখুন না এদের; তাদের দেশের মানুষ একাত্তর সালেই দেখেছে।

তারা নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লাখ লাখ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কীভাবে মা-বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল, এই কথা আমাদের মনে রাখতে হবে।’

তিনি বলেন, ‘বেশকিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে; যেটার কথা একমাত্র আল্লাহ তাআলা বলতে পারে, সেখানে যদি আমি কিছু বলতে চাই, আমার নরমাল দৃষ্টিকোণ থেকে আমি বুঝি এটি হচ্ছে শিরক।’

দুর্নীতি-আইনশৃঙ্খলার লাগাম একমাত্র বিএনপিই টেনে ধরতে পারে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

২০০১-২০০৬ সালে বিএনপির জোট সরকারের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বলতে পারি—দুর্নীতি রোধ করতে পারলে একমাত্র বিএনপিই তা করতে পারে, কারণ আমরা অতীতে করেছি, ভবিষ্যতেও করতে পারবো ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘বিএনপি সরকার বিভিন্ন বাহিনী তৈরি করে দেশে আইনশৃঙ্খলার উন্নতি ঘটিয়েছিল। পরে স্বৈরাচার সেই বাহিনী রাজনৈতিক স্বার্থে অপব্যবহার করেছিল। সুতরাং দুর্নীতি- আইনশৃঙ্খলার লাগাম একমাত্র বিএনপিই টেনে ধরতে পারে।’

তারেক রহমান বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার পর, ৯০ এর স্বৈরাচার আন্দোলনের পর, বিভিন্ন সংকটের সময়ে যখন বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। তখন বিএনপি অবস্থার পরিবর্তন ঘটিয়েছে, অবস্থার উন্নতি করেছে।

এই মুহূর্তে আমরা আগামী দুই মাস পরে একটি নির্বাচন প্রত্যাশা করছি। গত ১৬ বছরের স্বৈরাচারকে জনগণ আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করেছে, সেই স্বৈরাচার দেশের প্রত্যেকটি ক্ষেত্রকে কীভাবে ধ্বংস করে দিয়ে গেছে—তা আমরা জীবনের পরতে পরতে অনুভব করতে পারি।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘জনগণই আমাদের সব রাজনৈতিক ক্ষমতার উৎস। তাহলে কেন আমরা জনগণের সামনে দাঁড়াবো না? আমাদের লক্ষ্য—দেশ ও জনগণকে নিয়ে। জনগণ যে সিদ্ধান্ত দেবে—আমরা তা মাথা পেতে নেবো।’

ইউ

জনপ্রিয় সংবাদ

আমির হামজার সকল ওয়াজ-মাহফিল স্থগিত ঘোষণা

টিকিট বিক্রি করা নরমাল দৃষ্টিকোণ থেকে আমি বুঝি এটি হচ্ছে শিরক

জনগণই আমাদের রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আপডেট সময় ১১:০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫