ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo আমির হামজার সকল ওয়াজ-মাহফিল স্থগিত ঘোষণা Logo ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা প্রত্যাহার দুই দেশের Logo তিন শিক্ষার্থীর রিটে স্থগিত শাকসু নির্বাচন, উত্তাল ক্যাম্পাস Logo ভোটের আগে চাঙা রেমিট্যান্স, ১৮ দিনে এলো দুই বিলিয়ন ডলার Logo পাকিস্তানে ভূমিকম্পের আঘাত, কাঁপল চীন-আফগানিস্তান-তাজিকিস্তানও Logo পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি Logo চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র‍্যাব কর্মকর্তা নিহত Logo অধিকাংশ কেন্দ্র জানুয়ারির মধ্যে সিসি ক্যামেরার আওতায় আনা হবে: প্রধান উপদেষ্টা Logo গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’-তে সিল দিন : প্রধান উপদেষ্টা Logo আমির হামজার সমর্থনে বক্তব্য দেয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন কুষ্টিয়া জেলা আমির
পরিচ্ছন্নতাকর্মীদের ৩ দফা

দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে লিখিত পরীক্ষার কঠোরতা শিথিল, দক্ষতা-ভিত্তিক পরীক্ষা প্রবর্তন এবং লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ে সাম্প্রতিক নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

পরিচ্ছন্নতাকর্মী পদে নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষার অযৌক্তিক কঠোরতা শিথিল করে কর্মদক্ষতা, অভিজ্ঞতা ও ব্যবহারিক যোগ্যতা যাচাইয়ের ভিত্তিতে নতুন পরীক্ষা পদ্ধতি প্রণয়নের দাবিতে আজ জাতীয় প্রেসক্লাব,ঢাকা মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সভায় বাংলাদেশ হরিজন যুব ঐক্য পরিষদ এর কেন্দ্রীয় সহ-সভাপতি রিংকু ডোম এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারন সম্পাদক পংকজ বাসফোর। বাংলাদেশ হরিজন ঐক পরিষদের প্রধান উপদেষ্টা বাইজু সরদার, সাবেক সহ-সভাপতি লেবু বাসফোর,গাজীপুর মহানগর সভাপতি রতন লাল।ঢাকা মহানগর সহসভাপতি গজন লাল,সম্পাদক বিমল ডোম,উওরের সভাপতি রুবেল,যুব পরিষদের যুগ্ম সম্পাদক মুকেশ বাসফোর ছাএ পরিষদের সম্পাদক হৃদয় দাস।

সভায় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, এডভোকেট উৎপল বিশ্বাস,বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও টিক্যাব এর সাংগঠনিক সম্পাদক ছামিউল আলম রাসু তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং সাম্প্রতিক সময়ের কোটা সংস্কার বৈষম্য বিরোধী আন্দোলন—প্রতিটি ঐতিহাসিক সংগ্রামের মূল লক্ষ্য ছিল বৈষম্য দূর করে একটি ন্যায়ভিত্তিক ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। আমরা আশা করেছিলাম, স্বাধীন বাংলাদেশে প্রান্তিক জনগোষ্ঠী, কৃষক এবং অবহেলিত মানুষেরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে এবং তাদের কল্যাণে প্রয়োজনীয় সংস্কার সাধিত হবে। কিন্তু বাস্তবতা হলো, স্বাধীনতার ৫৪ বছর পরেও সেই স্বপ্নএখনো পুরোপুরি পূরণ হয়নি।

দুঃখজনক হলেও সত্য, ব্রিটিশ শাসনামলে “হরিজন” সম্প্রদায়কে যেভাবে ‘চাকর’ হিসেবে ব্যবহার করা হতো, সেই প্রথা ও মানসিকতা আজও সমাজে বিদ্যমান। এই সম্প্রদায়ের মানুষেরা এখনো সমাজের সবচেয়ে অবহেলিত অংশ। তাদের সন্তানদের শিক্ষার পর্যাপ্ত সুযোগ দেওয়া হচ্ছে না, উচ্চতর চাকরির ক্ষেত্রে তাদের জন্য কোনো বিশেষ ব্যবস্থা নেই।

পরিচ্ছন্নতাকর্মী বা ঝাড়ুদারের মতো যে পদগুলোতে তাদের ঐতিহ্যগতভাবে কাজ করার কথা, সেখানেও আজ রাজনৈতিক পছন্দের ভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে। যোগ্যতার চেয়ে রাজনৈতিক পরিচয় মুখ্য হয়ে উঠেছে।

একজন নাগরিক হিসেবে যা কখনোই কাম্য নয়, তা হলো তাদের প্রতি অমানবিক আচরণ। বিভিন্ন সময়ে কোনো পূর্ব নোটিশ বা পুনর্বাসনের ব্যবস্থা ছাড়াই তাদের বাসস্থান থেকে উচ্ছেদ করা হয়ে থাকে। এটি তাদের মৌলিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

তিনি আরো বলেন, অন্যান্য সকল নাগরিকের মতো এই অবহেলিত মানুষদেরও মর্যাদাপূর্ণ জীবন এবং অধিকার দরকার। এই বৈষম্যমূলক পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হলো তাদের নিজেদের মধ্য থেকে রাজনৈতিক সচেতনতা তৈরি করা এবং সংসদে নিজেদের প্রতিনিধি পাঠানো।

প্রতিনিধিরা সংসদে গিয়ে যখন নিজেদের সম্প্রদায়ের সমস্যাগুলো তুলে ধরবেন এবং নিজেদের অধিকার রক্ষায় আইন প্রণয়নে সরাসরি অংশ নেবেন, তখনই কেবল প্রকৃত সংস্কার সম্ভব হবে। একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়তে হলে সমাজের প্রতিটি স্তরের মানুষের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব নিশ্চিত করা অপরিহার্য।

আরো সংহতি জানিয়ে, বিডিআরএম এর কেন্দ্রীয় সম্পাদক শিপন রবিদাস, জাগ্রত মানব অধিকার সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধনে বক্তারা জানান, সম্প্রতি লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকর্মী পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র এমনভাবে কঠিন করা হয় যা প্রকৃত পরিচ্ছন্নতাকর্মীদের সক্ষমতার সঙ্গে বাস্তবসম্মত নয়। ফলে অভিজ্ঞ ও পেশাগতভাবে দক্ষ আবেদনকারীরা অন্যায়ভাবে বঞ্চিত হন। বক্তারা এই লিখিত পরীক্ষাকে অযৌক্তিক, অমানবিক ও পেশার প্রকৃত দক্ষতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে অভিহিত করেন।

মানববন্ধনে আরও দাবি জানানো হয়—
১) পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে লিখিত পরীক্ষার পরিবর্তে ব্যবহারিক দক্ষতা ও অভিজ্ঞতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

২) সম্প্রতি অনুষ্ঠিত লালামনিরহাট জেলা প্রশাসক কর্যালয়ে নিয়োগ পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল ঘোষণা করে নতুনভাবে স্বচ্ছ, ন্যায়সংগত ও দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন করতে হবে।

৩)সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠানে হরিজন জনগোষ্ঠীর জন্য পরিচ্ছন্নতাকর্মী পদে ৮০% সংরক্ষণ সুনিশ্চিত করতে হবে

বক্তারা জানান, দীর্ঘদিন ধরে পরিচ্ছন্নতাকর্মী পদের নিয়োগে বৈষম্য, অনিয়ম ও অযৌক্তিক মূল্যায়নের ফলে হরিজনসহ বহু অভিজ্ঞ কর্মী ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তাই অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

আর

জনপ্রিয় সংবাদ

আমির হামজার সকল ওয়াজ-মাহফিল স্থগিত ঘোষণা

পরিচ্ছন্নতাকর্মীদের ৩ দফা

দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

আপডেট সময় ০৬:০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫