ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি Logo চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র‍্যাব কর্মকর্তা নিহত Logo অধিকাংশ কেন্দ্র জানুয়ারির মধ্যে সিসি ক্যামেরার আওতায় আনা হবে: প্রধান উপদেষ্টা Logo গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’-তে সিল দিন : প্রধান উপদেষ্টা Logo আমির হামজার সমর্থনে বক্তব্য দেয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন কুষ্টিয়া জেলা আমির Logo সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে : আসিফ নজরুল Logo এনসিপিকে চট্টগ্রাম-৮ আসন ছেড়ে দেওয়ার খবরে জামায়াতের ক্ষোভ Logo নির্বাচনে ময়মনসিংহ সেক্টরে দায়িত্বে থাকবে ১২৬ প্লাটুন বিজিবি ফোর্স Logo চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় মঙ্গলবার Logo বক্স অফিসে ইতিহাস গড়ল ‘অ্যাভাটার থ্রি’, এক মাসেই ১৬ হাজার কোটি আয়!

শরীফ ওসমান হাদীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বাংলাদেশ আমজনগণ পার্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫০:০২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ৩২৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ আমজনগণ পার্টির আহবায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন ও সদস্য সচিব ফাতিমা তাসনিম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদীর উপর বর্বরোচিত গুলি হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

এক যৌথ বিবৃতিতে তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ২৪ ঘণ্টাও পার হয়নি, এরই মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও ঢাকা–৮ আসনের এমপি পদপ্রার্থীকে গুলিবিদ্ধ করার ঘটনা ঘটেছে। এটি অত্যন্ত দুঃখজনক ও ন্যক্কারজনক। রাজনৈতিক ভিন্নমত দমনে গুলি, হামলা ও সন্ত্রাস কোনো সভ্য দেশে বরদাস্তযোগ্য নয়। হাদীর ওপর সশস্ত্র হামলা গণতন্ত্র, আইন-শৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তার ওপর সরাসরি আঘাত।

নেতৃদ্বয় আহত ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনা করেন।

তারা আরও বলেন, এই হামলা প্রমাণ করে দেশের নিরাপত্তা পরিস্থিতি চরমভাবে নাজুক। নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে কি না—তা নিয়ে গুরুতর প্রশ্ন থেকে যায়। সন্ত্রাসীরা এতটা বেপরোয়া হয়ে হামলা চালাতে সাহস পাচ্ছে কারণ তাদের পেছনে শক্তিশালী আশ্রয়-প্রশ্রয় রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এজেএ

জনপ্রিয় সংবাদ

পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি

শরীফ ওসমান হাদীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বাংলাদেশ আমজনগণ পার্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ

আপডেট সময় ০৪:৫০:০২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫