ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo আমির হামজার সমর্থনে বক্তব্য দেয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন কুষ্টিয়া জেলা আমির Logo সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে : আসিফ নজরুল Logo এনসিপিকে চট্টগ্রাম-৮ আসন ছেড়ে দেওয়ার খবরে জামায়াতের ক্ষোভ Logo নির্বাচনে ময়মনসিংহ সেক্টরে দায়িত্বে থাকবে ১২৬ প্লাটুন বিজিবি ফোর্স Logo চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় মঙ্গলবার Logo বক্স অফিসে ইতিহাস গড়ল ‘অ্যাভাটার থ্রি’, এক মাসেই ১৬ হাজার কোটি আয়! Logo নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত হয়েছে: শ্রম উপদেষ্টা Logo এবার কেয়া পায়েলের ১০ বছর আগের ছবি নেট-দুনিয়ায় ভাইরাল Logo ছাত্রদল সেক্রেটারির অভিযোগকে পরিকল্পিত ও অপপ্রচার, মন্তব্য আসিফ মাহমুদের Logo ডিগ্রি নয়, শিক্ষাই দায়িত্ববোধ শেখায়: শিক্ষা উপদেষ্টা

আওয়ামী লীগ টেররিস্টের দল, তারা নির্বাচনে আসতে পারবে না: প্রেস সচিব

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে না মন্তব্য করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মানুষ স্বৈরাচারের সাড়ে ১৫ বছর একটা ভালো নির্বাচন পাননি। সে জন্য নির্বাচন করতে ও ভোট দিতে সবাই অপেক্ষা করছেন।

স্বৈরাচারের যে দল তারই নির্বাচন থেকে তাদের বের করে দিয়েছে। একটা দল প্রতিদ্বন্দ্বিতা করবে গণতান্ত্রিকভাবে। কিন্তু তারা তো তা করেনি। তারা তাদের কর্মী ও তাদের সরকার রাইফেল, পিস্তল নিয়ে রাস্তায় নেমেছে। বাচ্চা বাচ্চা ছেলেদের মেরেছে। তারা নেশায় মত্ত হয়ে গিয়েছিল। তারা ভেবেছিল, খুন করলেই ক্ষমতায় থাকা যায়। তারা আরও ১৫ বছর ক্ষমতায় থাকতে চেয়েছিল। আওয়ামী লীগ একটি টেররিস্টের দল। তারাই তাদের টেররিস্ট বানিয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরিফ জিয়ারতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছেন। নির্বাচন করা নিয়ে কোনো ধরনের চ্যালেঞ্জ নেই। যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার চেষ্টা করবেন, আইন হাতে তুলে নেবেন, তাদের কঠোর হাতে দমন করা হবে। অনেকে অবৈধ দাবি নিয়ে মাঠে নামতে চাইছেন, তাদের বিরুদ্ধেও এ সরকার কঠোর হবে। বৃহস্পতিবার সচিবালয় থেকে ১১ জনকে আটক করা হয়েছে। আমাদের সবার দায়িত্ব একটি সুন্দর নির্বাচন করা। দেশে এখন নির্বাচনী হাওয়া বইছে। পৃথিবীর কোনো শক্তি নেই নির্বাচন বাধাগ্রস্ত করে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার হওয়া–সংক্রান্ত প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, এটা নির্বাচন কমিশনের বিষয়।

ওনার (তারেক রহমান) দল রয়েছে, তারা নির্বাচন কমিশনের সঙ্গে বসে তা ঠিক করবেন। নির্বাচন কমিশনের অনেকগুলো নিয়ম রয়েছে, তারা তা যাচাই-বাছাই করবেন। আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষণ করার যাদের অভিজ্ঞতা রয়েছে, তাদের আমরা আহ্বান করেছি। অনেকেই আসছে, সাড়া দিয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের খুব ভালো বন্ধু। তারা একটি বড় পর্যবেক্ষক দল পাঠাচ্ছে।

এজেএ

জনপ্রিয় সংবাদ

আমির হামজার সমর্থনে বক্তব্য দেয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন কুষ্টিয়া জেলা আমির

আওয়ামী লীগ টেররিস্টের দল, তারা নির্বাচনে আসতে পারবে না: প্রেস সচিব

আপডেট সময় ০৬:৩৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫