ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo ভোটের আগে চাঙা রেমিট্যান্স, ১৮ দিনে এলো দুই বিলিয়ন ডলার Logo পাকিস্তানে ভূমিকম্পের আঘাত, কাঁপল চীন-আফগানিস্তান-তাজিকিস্তানও Logo পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি Logo চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র‍্যাব কর্মকর্তা নিহত Logo অধিকাংশ কেন্দ্র জানুয়ারির মধ্যে সিসি ক্যামেরার আওতায় আনা হবে: প্রধান উপদেষ্টা Logo গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’-তে সিল দিন : প্রধান উপদেষ্টা Logo আমির হামজার সমর্থনে বক্তব্য দেয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন কুষ্টিয়া জেলা আমির Logo সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে : আসিফ নজরুল Logo এনসিপিকে চট্টগ্রাম-৮ আসন ছেড়ে দেওয়ার খবরে জামায়াতের ক্ষোভ Logo নির্বাচনে ময়মনসিংহ সেক্টরে দায়িত্বে থাকবে ১২৬ প্লাটুন বিজিবি ফোর্স

ওসমান হাদিকে গুলির ঘটনায় উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়

  • রাবি প্রতিনিধি
  • আপডেট সময় ০৭:০৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাজলা গেট হয়ে তালাইমারী মোড়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ তুলে বলেন, হামলাকারীরা প্রকাশ্যে গুলি চালালেও এখনো তাদের শনাক্ত বা গ্রেফতার করা হয়নি। দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি করা হবে।

বক্তারা বলেন, ওসমান হাদির ওপর হামলাকারীদের হুঁশিয়ার করে বলতে চাই, তোমাদের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। ইন্টেরিম সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে, নইলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।’

সমাবেশ শেষে গুলিবিদ্ধ ওসমান হাদির সুস্থতা কামনায় মোনাজাত করা হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন রাকসুর ভিপি ও রাবি ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার, রাবি ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফায়সালসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

এজেএ

জনপ্রিয় সংবাদ

ভোটের আগে চাঙা রেমিট্যান্স, ১৮ দিনে এলো দুই বিলিয়ন ডলার

ওসমান হাদিকে গুলির ঘটনায় উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়

আপডেট সময় ০৭:০৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫