ঢাকা , মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo আমির হামজার সকল ওয়াজ-মাহফিল স্থগিত ঘোষণা Logo ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা প্রত্যাহার দুই দেশের Logo তিন শিক্ষার্থীর রিটে স্থগিত শাকসু নির্বাচন, উত্তাল ক্যাম্পাস Logo ভোটের আগে চাঙা রেমিট্যান্স, ১৮ দিনে এলো দুই বিলিয়ন ডলার Logo পাকিস্তানে ভূমিকম্পের আঘাত, কাঁপল চীন-আফগানিস্তান-তাজিকিস্তানও Logo পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি Logo চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র‍্যাব কর্মকর্তা নিহত Logo অধিকাংশ কেন্দ্র জানুয়ারির মধ্যে সিসি ক্যামেরার আওতায় আনা হবে: প্রধান উপদেষ্টা Logo গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’-তে সিল দিন : প্রধান উপদেষ্টা Logo আমির হামজার সমর্থনে বক্তব্য দেয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন কুষ্টিয়া জেলা আমির

সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কোনো বিভেদ নয় : আমীর খসরু

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জাতি আমাদের সঙ্গে আছে। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কোনো বিভেদ নয়। এটা আমাদের বাঁচা-মরার সংগ্রাম, শুধু আমাদের নয় বাংলাদেশের বাঁচা-মরার সংগ্রাম, গণতন্ত্রের বাঁচা-মরার সংগ্রাম। আগামী দিনের দেশ গড়ার সংগ্রাম।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগ বাসভবনে ৮ নং শুলক বহর ও ৪২ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ‘জনগণ যদি ভোট দেয়, আমরা যদি ক্ষমতায় আসি আগামী দিনের দেশ গঠনের সব পরিকল্পনা করা আছে। যেদিন থেকে সরকার গঠন হবে সেদিন থেকে কাজ শুরু হবে, ইনশাআল্লাহ। হাতে সময় নেই, জনগণের প্রত্যাশা অনেক।’

তিনি আরো বলেন, ‘গণতন্ত্রের পথ থেকে বিএনপি কখনো বিচ্যুত হয়নি। আওয়ামী লীগ একদলীয় বাকশাল কায়েম করেছিল, শহীদ জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। মানুষের ঘরে ঘরে গিয়ে শহীদ জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার আদর্শ, তারেক রহমানের আদর্শের বার্তা পৌঁছে দিতে হবে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল, মহানগর বিএনপির সদস্য মামুনুল ইসলাম হুমায়ুন, কামরুল ইসলাম, বিএনপি নেতা আশরাফ চৌধুরী, গোলাম কাদের চৌধুরীর নোবেল, মহানগর স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব জমির উদ্দিন নাহিদসহ বিএনপির নেতারা।

জেএএ

জনপ্রিয় সংবাদ

আমির হামজার সকল ওয়াজ-মাহফিল স্থগিত ঘোষণা

সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কোনো বিভেদ নয় : আমীর খসরু

আপডেট সময় ০৭:২৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫