ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র‍্যাব কর্মকর্তা নিহত Logo অধিকাংশ কেন্দ্র জানুয়ারির মধ্যে সিসি ক্যামেরার আওতায় আনা হবে: প্রধান উপদেষ্টা Logo গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’-তে সিল দিন : প্রধান উপদেষ্টা Logo আমির হামজার সমর্থনে বক্তব্য দেয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন কুষ্টিয়া জেলা আমির Logo সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে : আসিফ নজরুল Logo এনসিপিকে চট্টগ্রাম-৮ আসন ছেড়ে দেওয়ার খবরে জামায়াতের ক্ষোভ Logo নির্বাচনে ময়মনসিংহ সেক্টরে দায়িত্বে থাকবে ১২৬ প্লাটুন বিজিবি ফোর্স Logo চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় মঙ্গলবার Logo বক্স অফিসে ইতিহাস গড়ল ‘অ্যাভাটার থ্রি’, এক মাসেই ১৬ হাজার কোটি আয়! Logo নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত হয়েছে: শ্রম উপদেষ্টা

ওসমান হাদির ঘটনায় প্রশাসনের কাছে জবাব চেয়ে আসিফের মিছিল

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রশাসনের কাছে জবাব চেয়ে মিছিল করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর নিউ মার্কেট-কলাবাগান থানার সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত পূর্ব নির্ধারিত বিজয় মিছিল থেকে তিনি স্লোগানে স্লোগানে প্রতিবাদ জানান।

এ সময় আসিফকে বলতে শোনা যায়, ‘হাদি ভাই ভয় নাই, আমরা আছি লাখো ভাই’, ‘হাদির গায়ে গুলি কেন, প্রশাসন জবাব চাই।’

মিছিলে অংশ নেয়া মানুষের কণ্ঠে একই রকম স্লোগান শোনা যায়। এ সময় তারা ‘অ্যাকশন-অ্যাকশন, সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’সহ নানা স্লোগান দিতে থাকেন।

প্রসঙ্গত, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।

এজেএ

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র‍্যাব কর্মকর্তা নিহত

ওসমান হাদির ঘটনায় প্রশাসনের কাছে জবাব চেয়ে আসিফের মিছিল

আপডেট সময় ০৭:৩৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫