ঢাকা , মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo আমির হামজার সকল ওয়াজ-মাহফিল স্থগিত ঘোষণা Logo ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা প্রত্যাহার দুই দেশের Logo তিন শিক্ষার্থীর রিটে স্থগিত শাকসু নির্বাচন, উত্তাল ক্যাম্পাস Logo ভোটের আগে চাঙা রেমিট্যান্স, ১৮ দিনে এলো দুই বিলিয়ন ডলার Logo পাকিস্তানে ভূমিকম্পের আঘাত, কাঁপল চীন-আফগানিস্তান-তাজিকিস্তানও Logo পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি Logo চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র‍্যাব কর্মকর্তা নিহত Logo অধিকাংশ কেন্দ্র জানুয়ারির মধ্যে সিসি ক্যামেরার আওতায় আনা হবে: প্রধান উপদেষ্টা Logo গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’-তে সিল দিন : প্রধান উপদেষ্টা Logo আমির হামজার সমর্থনে বক্তব্য দেয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন কুষ্টিয়া জেলা আমির

ওসমান হাদির ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উঠে আসা তথ্য

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সিসিটিভি ফুটেজ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ। শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর বিজয়নগর এলাকায় অজ্ঞাত দুই দুষ্কৃতকারীর গুলিতে আহত হন তিনি।

ঘটনার পর পুলিশ ও সিআইডির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তল্লাশি ও প্রাথমিক তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুই হামলাকারীর চেহারা ও পোশাকের সঙ্গে ওসমান হাদিরে নির্বাচনি জনসংযোগে অংশগ্রহণকারী দুই ব্যক্তির মিল পাওয়া গেছে বলে জানানো হয়েছে।

অনলাইন প্ল্যাটফর্ম ‘দ্য ডিসেন্ট’ তাদের ফেসবুক পেজে এক পোস্টে জানায়, পুলিশের কাছ থেকে পাওয়া সিসিটিভি ফুটেজ এবং হাদির জনসংযোগ দলের তোলা দুটি ছবি বিশ্লেষণ করে দেখা গেসে, বাইকযোগে গুলি ছোড়া দুই ব্যক্তি আজ দুপুরে মতিঝিল ওয়াপদা মাদ্রাসা এলাকায় হাদির জনসংযোগে উপস্থিত ছিলেন। তখন তারা মুখে মাস্ক পরে জনসংযোগে অংশ নেন।

অনলাইন প্ল্যাটফর্ম ‘দ্য ডিসেন্ট’ এর ফেসবুক পোস্টটি বাংলাদেশ টাইমস এর পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল:

পুলিশের কাছ থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ এবং ওসমান হাদীর জনসংযোগ টিমের কাছ থেকে প্রাপ্ত দুটি ছবি বিশ্লেষণ করে দ্য ডিসেন্ট নিশ্চিত হয়েছে যে, বাইক থেকে গুলি ছোঁড়া দুই ব্যক্তি আজ দুপুরে মতিঝিল ওয়াপদা মাদ্রাসা (জামিআ দারুল উলুম মতিঝিল) এলাকায় হাদীর সাথেই মাস্ক পরা অবস্থায় জনসংযোগে অংশ নিয়েছিল।

গুলিকারী দুইজনের মধ্যে একজনের গায়ে কালো পাঞ্জাবি, কালো মাস্ক, গলায় চাদর এবং পরণে আকাশি রঙের প্যান্ট ছিল।

অন্যজনের গায়ে কালো ব্লেজার, কালো মাস্ক, চোখে চশমা, পায়ে চামড়া রঙের জুতা ছিল।

হামলাকারী দুই বাইক আরোহীর পোশাকের সাথে জনসংযোগে অংশ নেয়া ওই দুই ব্যক্তির পোশাক মিলে যায়।

এজেএ

জনপ্রিয় সংবাদ

আমির হামজার সকল ওয়াজ-মাহফিল স্থগিত ঘোষণা

ওসমান হাদির ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উঠে আসা তথ্য

আপডেট সময় ০৮:০১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫