ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo আমির হামজার সমর্থনে বক্তব্য দেয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন কুষ্টিয়া জেলা আমির Logo সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে : আসিফ নজরুল Logo এনসিপিকে চট্টগ্রাম-৮ আসন ছেড়ে দেওয়ার খবরে জামায়াতের ক্ষোভ Logo নির্বাচনে ময়মনসিংহ সেক্টরে দায়িত্বে থাকবে ১২৬ প্লাটুন বিজিবি ফোর্স Logo চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় মঙ্গলবার Logo বক্স অফিসে ইতিহাস গড়ল ‘অ্যাভাটার থ্রি’, এক মাসেই ১৬ হাজার কোটি আয়! Logo নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত হয়েছে: শ্রম উপদেষ্টা Logo এবার কেয়া পায়েলের ১০ বছর আগের ছবি নেট-দুনিয়ায় ভাইরাল Logo ছাত্রদল সেক্রেটারির অভিযোগকে পরিকল্পিত ও অপপ্রচার, মন্তব্য আসিফ মাহমুদের Logo ডিগ্রি নয়, শিক্ষাই দায়িত্ববোধ শেখায়: শিক্ষা উপদেষ্টা

সৃজিত আমাকে এভাবেই বোকা বানায় : মিথিলা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৮:০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

অনেকদিন ধরেই গুঞ্জন, অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে এক ছাদের তলায় থাকছেন না। এও শোনা যায়- বিচ্ছেদের পথে হাঁটছেন তারা! যখন এ নিয়ে জল্পনা বাড়ে, তখন মিথিলার কৌশলী জবাব বিনোদন পাড়ায় বিষয়টি আরও ঘোলাটে করে তোলে।

কিন্তু সম্প্রতি মিথিলার এক ভিডিও সাক্ষাৎকার এমন সব জল্পনাকেই যেন উল্টে দিল। জানালেন, এই মুহূর্তে তিনি ভারতের মুম্বাইয়ে রয়েছেন; সঙ্গে আছেন সৃজিত। কবে কখন গিয়েছেন, তা স্পষ্ট না হলেও এক সংবাদ মাধ্যমের বরাতেই খবরটি সামনে এসেছে।

সাক্ষাৎকারে মিথিলা বলেন, “এরকম হয়েছে যে ওর (সৃজিতের) অনেক ফ্যামিলি মেম্বারের সঙ্গে আমার দেখা হয়নি; এবার দেখা হলো। আমরা বেড়াতে গিয়েছি, আইরার (মেয়ে) সঙ্গে পরিচয় হলো সবাই। গতবছর আমাদের শেষ দেখা হয়েছে, এরপর আর দেখা হয়নি। তো এবার একসঙ্গে হইচই করলাম। ওরকম খুব ঘুরে বেড়ানো হয়নি।”

মিথিলা আরও জানান, “এখনও বোম্বেতে কিচ্ছু দেখিনি। আমি বলেছিলাম, গেটওয়ে অফ ইন্ডিয়া আছে তো সিনেমায় দেখা যায়, সৃজিতকে বললাম, ‘আমাকে প্লিজ সেটা দেখাও।’ তখন বলল, ‘ওটা এখন বন্ধ, ঢেকে রেখেছে কাপড় দিয়ে।’ আমি ভাবলাম, এটা কি ভুল ভাবছি! এটা তো অনেক বড়! কাপড় দিয়ে ঢেকে রাখা যায়? সবসময়ই সৃজিত আমাকে এভাবে বোকা বানায়।

কথাগুলো এত সিরিয়াস চেহারা নিয়ে বলে যে… পরে আমি গুগল করলাম, দেখলাম, এত বড় স্থাপনা কীভাবে ঢেকে রাখা যায়! এরপর… ওই আরকি।”

ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বরাবরই আলোচনায় থাকেন মিথিলা। বিশেষ করে সৃজিত মুখার্জির সঙ্গে তার সংসার জীবন নিয়ে নানা গুঞ্জন দীর্ঘদিন চলছিল। তাদের বিচ্ছেদের খবর নেটমাধ্যমে ছড়ালে পরে মিথিলা এক পডকাস্টে কৌশলী মন্তব্য করে আলোচনায় চলে এসেছিলেন।

সেই সময় মিথিলা বলেছিলেন, “২০২৪ সালের জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমি কলকাতা যাইনি, আমার ভিসা নেই।” সঞ্চালক সরাসরি জানতে চাইলে, সৃজিত এখনও তার স্বামী কি না, মিথিলা রহস্য রেখে বলেছিলেন, “এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলব না।” তবে স্বামী সম্পর্কিত প্রশ্নে যোগ করেন, “হ্যাঁ, পাসপোর্টে তার নামও রয়েছে।”

এজেএ

জনপ্রিয় সংবাদ

আমির হামজার সমর্থনে বক্তব্য দেয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন কুষ্টিয়া জেলা আমির

সৃজিত আমাকে এভাবেই বোকা বানায় : মিথিলা

আপডেট সময় ০৮:০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫