ঢাকা , মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo আমির হামজার সকল ওয়াজ-মাহফিল স্থগিত ঘোষণা Logo ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা প্রত্যাহার দুই দেশের Logo তিন শিক্ষার্থীর রিটে স্থগিত শাকসু নির্বাচন, উত্তাল ক্যাম্পাস Logo ভোটের আগে চাঙা রেমিট্যান্স, ১৮ দিনে এলো দুই বিলিয়ন ডলার Logo পাকিস্তানে ভূমিকম্পের আঘাত, কাঁপল চীন-আফগানিস্তান-তাজিকিস্তানও Logo পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি Logo চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র‍্যাব কর্মকর্তা নিহত Logo অধিকাংশ কেন্দ্র জানুয়ারির মধ্যে সিসি ক্যামেরার আওতায় আনা হবে: প্রধান উপদেষ্টা Logo গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’-তে সিল দিন : প্রধান উপদেষ্টা Logo আমির হামজার সমর্থনে বক্তব্য দেয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন কুষ্টিয়া জেলা আমির

পীরগঞ্জে অটো মিশুক চালকের মরদেহ উদ্ধার

রংপুরের পীরগঞ্জে এক অটো মিশুক চালকের মরদেহ উদ্ধার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। রোববার সকালে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের মুক্তাগাড়ী বিলসংলগ্ন মাহবুব মন্ডলের জমি থেকে এ মরদেহ উদ্ধার হয়।

পীরগঞ্জ থানা পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, রোববার সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তি উপজেলার চতরা ইউনিয়নে গোবিন্দ পাড়া গ্রামের মোয়াজ্জের হোসেনের পুত্র নুরুল ইসলাম ।

নুরুল ইসলাম শনিবার সন্ধ্যা ছয়টার দিকে অটো মিশুক নিয়ে ভাড়ায় বের হন। তিনি হরিণ সিং দিঘী এলাকায় যাওয়ার কথা বলেছিলেন। তবে রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

পুলিশের প্রাথমিক ধারণা, অটো মিশুক ছিনতাইয়ের উদ্দেশ্যে ছিনতাইকারীরা নুরুল ইসলামকে শ্বাসরোধ করে হত্যা করে মিশুকটি নিয়ে গেছে। এ হত্যার ঘটনায় পুলিশ তদন্তে নেমেছে এবং এ ব্যাপারে মামলা ও মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে ।

এএস/

জনপ্রিয় সংবাদ

আমির হামজার সকল ওয়াজ-মাহফিল স্থগিত ঘোষণা

পীরগঞ্জে অটো মিশুক চালকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০২:২৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫