সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদের আয়োজনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস – ২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় স্থানীয় উপজেলা পরিষদ সৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সকাল ১০টা ৩০ মিনিটে শহীদ বুদ্ধিজীবীদের স্বরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবিরের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুবীর সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদ বিন খলিল রাহাত, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সহিদ উল্যা,ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক খান, ধর্মপাশা ইসলামিক আন্দোলনের সহ সভাপতি মুফতি জুবায়ের আলম,সাংবাদিক ফারুক আহমেদ প্রমুখ।
জেএস

আমির হামজার সকল ওয়াজ-মাহফিল স্থগিত ঘোষণা
জাকিয়া সুলতানা, ধর্মপাশা ( সুনামগঞ্জ) প্রতিনিধি 


























