ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo ভোটের আগে চাঙা রেমিট্যান্স, ১৮ দিনে এলো দুই বিলিয়ন ডলার Logo পাকিস্তানে ভূমিকম্পের আঘাত, কাঁপল চীন-আফগানিস্তান-তাজিকিস্তানও Logo পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি Logo চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র‍্যাব কর্মকর্তা নিহত Logo অধিকাংশ কেন্দ্র জানুয়ারির মধ্যে সিসি ক্যামেরার আওতায় আনা হবে: প্রধান উপদেষ্টা Logo গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’-তে সিল দিন : প্রধান উপদেষ্টা Logo আমির হামজার সমর্থনে বক্তব্য দেয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন কুষ্টিয়া জেলা আমির Logo সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে : আসিফ নজরুল Logo এনসিপিকে চট্টগ্রাম-৮ আসন ছেড়ে দেওয়ার খবরে জামায়াতের ক্ষোভ Logo নির্বাচনে ময়মনসিংহ সেক্টরে দায়িত্বে থাকবে ১২৬ প্লাটুন বিজিবি ফোর্স

নোয়াখালীতে মন্জু হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

নোয়াখালীর বেগমগঞ্জে একাধিক মামলার আসামি ফখরুল ইসলাম মন্জু ওরফে বলি (৩৭) হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এলাকাবাসী ও স্বজনেরা এ কর্মসূচি পালন করে।

মানববন্ধনে বক্তারা এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, গত সোমবার ৮ ডিসেম্বর সকাল সাড়ে ৭টার দিকে বোনের বাড়ি থেকে অসুস্থ ভাগনিকে দেখে বাড়ি ফিরছিলেন। ওই সময় উপজেলার হাজীপুর ইউনিয়নের মান্দার বাড়ির দরজায় পূর্ব শক্রতার জেরে মন্জুকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে। কিন্ত পুলিশ ঘটনার সাত দিনেও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারেনি। আসামিদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহতের বাবা বদিউজ্জামান, বোন রেহানা আক্তার রুম্পা ও স্থানীয় বাসিন্দা মো.হাসান, মো.আনোয়ার, মোসাম্মৎ বিউটি, মোসাম্মৎ নিলুফার ইয়াসমিন প্রমূখ।

যোগাযোগ করা হলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে,জড়িতদের গ্রেপ্তার হবে।

জেএস

জনপ্রিয় সংবাদ

ভোটের আগে চাঙা রেমিট্যান্স, ১৮ দিনে এলো দুই বিলিয়ন ডলার

নোয়াখালীতে মন্জু হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৪:২৬:০১ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫