ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি Logo চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র‍্যাব কর্মকর্তা নিহত Logo অধিকাংশ কেন্দ্র জানুয়ারির মধ্যে সিসি ক্যামেরার আওতায় আনা হবে: প্রধান উপদেষ্টা Logo গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’-তে সিল দিন : প্রধান উপদেষ্টা Logo আমির হামজার সমর্থনে বক্তব্য দেয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন কুষ্টিয়া জেলা আমির Logo সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে : আসিফ নজরুল Logo এনসিপিকে চট্টগ্রাম-৮ আসন ছেড়ে দেওয়ার খবরে জামায়াতের ক্ষোভ Logo নির্বাচনে ময়মনসিংহ সেক্টরে দায়িত্বে থাকবে ১২৬ প্লাটুন বিজিবি ফোর্স Logo চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় মঙ্গলবার Logo বক্স অফিসে ইতিহাস গড়ল ‘অ্যাভাটার থ্রি’, এক মাসেই ১৬ হাজার কোটি আয়!

চট্টগ্রামে যুবলীগ নেতাসহ আটক ৩

চট্টগ্রামের ফটিকছড়িতে যুবলীগ নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের মসজিদ সংলগ্ন কবরস্থান এলাকায় স্থানীয়রা ওই তিনজনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।

আটককৃতরা হলেন- নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠন পৌরসভা যুবলীগের সহ-সভাপতি মো. তারেক হোসেন ও মো. আকরাম, মোহাম্মদ বেলাল।

ঘটনার বিষয়ে বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গাউছিয়া কমিটি, তালিমুদ্দীন মাদ্রাসা ও উপজেলা মসজিদ সংলগ্ন কবরস্থানের দেয়ালে চিকা মারার সময় স্থানীয় বিএনপি নেতাকর্মী, ছাত্র সমন্বয়ক ও সাধারণ জনগণ তাদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

তিনি আরও বলেন, ঘটনার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ফটিকছড়ি থানায় অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানান।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সেলিম জানান, আটককৃতদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা থাকায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

এজেএ

জনপ্রিয় সংবাদ

পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি

চট্টগ্রামে যুবলীগ নেতাসহ আটক ৩

আপডেট সময় ০৭:১৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫