ঢাকা , মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo আমির হামজার সকল ওয়াজ-মাহফিল স্থগিত ঘোষণা Logo ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা প্রত্যাহার দুই দেশের Logo তিন শিক্ষার্থীর রিটে স্থগিত শাকসু নির্বাচন, উত্তাল ক্যাম্পাস Logo ভোটের আগে চাঙা রেমিট্যান্স, ১৮ দিনে এলো দুই বিলিয়ন ডলার Logo পাকিস্তানে ভূমিকম্পের আঘাত, কাঁপল চীন-আফগানিস্তান-তাজিকিস্তানও Logo পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি Logo চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র‍্যাব কর্মকর্তা নিহত Logo অধিকাংশ কেন্দ্র জানুয়ারির মধ্যে সিসি ক্যামেরার আওতায় আনা হবে: প্রধান উপদেষ্টা Logo গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’-তে সিল দিন : প্রধান উপদেষ্টা Logo আমির হামজার সমর্থনে বক্তব্য দেয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন কুষ্টিয়া জেলা আমির

বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের জন্য পুরো দেশজুড়ে নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। সোমবার সন্ধ্যায় দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ সতর্ক বার্তা জারি করা হয়।

এতে বলা হয়, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি পরবর্তী সংসদ নির্বাচন এবং জাতীয় গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। নির্বাচনের তারিখ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ আরও ঘন ঘন এবং তীব্র হতে পারে। এমন পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত।

পাশাপাশি মনে রাখা উচিত যে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সংঘর্ষে পরিণত হতে পারে এবং সহিংসতা ঘটতে পারে। মার্কিন নাগরিকদের বিক্ষোভ এড়াতে এবং যে কোনো বড় সমাবেশের আশেপাশে সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেওয়া হয়েছে।

সতর্ক বার্তায় বলা হয়, আশেপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকা, হালনাগাদ তথ্যের জন্য স্থানীয় গণমাধ্যম পর্যবেক্ষণ, ভিড় ও বিক্ষোভ এড়িয়ে চলতে মার্কিন নাগরিকদের করণীয় হিসেবে পরামর্শ দিয়েছে ঢাকার দূতাবাস। যে কোনো ধরনের সহায়তার জন্য ঢাকার মার্কিন দূতাবাসে যোগাযোগের উপদেশ দেয়া হয়েছে।

এজেএ

জনপ্রিয় সংবাদ

আমির হামজার সকল ওয়াজ-মাহফিল স্থগিত ঘোষণা

বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি

আপডেট সময় ০৭:২৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫