ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo আমির হামজার সমর্থনে বক্তব্য দেয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন কুষ্টিয়া জেলা আমির Logo সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে : আসিফ নজরুল Logo এনসিপিকে চট্টগ্রাম-৮ আসন ছেড়ে দেওয়ার খবরে জামায়াতের ক্ষোভ Logo নির্বাচনে ময়মনসিংহ সেক্টরে দায়িত্বে থাকবে ১২৬ প্লাটুন বিজিবি ফোর্স Logo চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় মঙ্গলবার Logo বক্স অফিসে ইতিহাস গড়ল ‘অ্যাভাটার থ্রি’, এক মাসেই ১৬ হাজার কোটি আয়! Logo নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত হয়েছে: শ্রম উপদেষ্টা Logo এবার কেয়া পায়েলের ১০ বছর আগের ছবি নেট-দুনিয়ায় ভাইরাল Logo ছাত্রদল সেক্রেটারির অভিযোগকে পরিকল্পিত ও অপপ্রচার, মন্তব্য আসিফ মাহমুদের Logo ডিগ্রি নয়, শিক্ষাই দায়িত্ববোধ শেখায়: শিক্ষা উপদেষ্টা

শীতে কোলেস্টেরল নিয়ন্ত্রণে কোন খাবার গুলো উপকারী?

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩২:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

শীতকালে তেলেভাজা ও মিষ্টি খাওয়ার প্রবণতা বেড়ে যায়। তার ফলেই অল্প বয়স থেকেই অনেকের শরীরে কোলেস্টেরলের মাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে। চিকিৎসকেরা ওষুধের পাশাপাশি বারবার একটাই পরামর্শ দেন খাদ্যাভ্যাস ও জীবনযাপন ঠিক না করলে খারাপ কোলেস্টেরল (এলডিএল) নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়।

কারণ মাত্রাতিরিক্ত কোলেস্টেরল হৃদরোগ এমনকি হার্ট অ্যাটাকের ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে।

তাই ডায়েটে সুষম আহার অত্যন্ত জরুরি। তার সঙ্গে কিছু নির্দিষ্ট খাবার নিয়মিত খেলে স্বাভাবিক ভাবেই কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখা যায়। পুষ্টিবিদ ও চিকিৎসকদের মতে, যে খাবারগুলি বিশেষ উপকারী, সেগুলো হল—

আমলকি: ভিটামিন সি, খনিজ ও অ্যামাইনো অ্যাসিডে সমৃদ্ধ আমলকি রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। পাশাপাশি করোনারি আর্টারি ডিজিজ় ও

অ্যাথেরোসক্লেরোসিসের মতো সমস্যার ঝুঁকিও হ্রাস করতে পারে।

গ্রিন টি: পলিফেনলের উৎকৃষ্ট উৎস গ্রিন টি। এটি এলডিএল কোলেস্টেরল কমিয়ে ভাল কোলেস্টেরল (এইচডিএল) বাড়াতে সহায়ক, ফলে হার্টের স্বাস্থ্য ভাল থাকে।

লেবু ও অন্যান্য সাইট্রাস ফল: ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর এই ফলগুলি শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেয়। প্রদাহ কমানোর পাশাপাশি কোলেস্টেরলের মাত্রা হ্রাস করে ধমনিতে প্ল্যাক জমার ঝুঁকি কমায়।

পালংশাক: নানা প্রয়োজনীয় পুষ্টিগুণে সমৃদ্ধ পালংশাক সার্বিক স্বাস্থ্যের জন্য উপকারী। এতে থাকা ক্যারোটিনয়েড শরীরে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে।

আখরোট: পলিআনস্যাচুরেটেড ফ্যাটে সমৃদ্ধ আখরোট ওজন নিয়ন্ত্রণে রাখে এবং কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়ক। নিয়মিত আখরোট খেলে হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্য ভাল থাকে।

এজেএ

জনপ্রিয় সংবাদ

আমির হামজার সমর্থনে বক্তব্য দেয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন কুষ্টিয়া জেলা আমির

শীতে কোলেস্টেরল নিয়ন্ত্রণে কোন খাবার গুলো উপকারী?

আপডেট সময় ০৭:৩২:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫