ঢাকা , মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo আমির হামজার সকল ওয়াজ-মাহফিল স্থগিত ঘোষণা Logo ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা প্রত্যাহার দুই দেশের Logo তিন শিক্ষার্থীর রিটে স্থগিত শাকসু নির্বাচন, উত্তাল ক্যাম্পাস Logo ভোটের আগে চাঙা রেমিট্যান্স, ১৮ দিনে এলো দুই বিলিয়ন ডলার Logo পাকিস্তানে ভূমিকম্পের আঘাত, কাঁপল চীন-আফগানিস্তান-তাজিকিস্তানও Logo পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি Logo চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র‍্যাব কর্মকর্তা নিহত Logo অধিকাংশ কেন্দ্র জানুয়ারির মধ্যে সিসি ক্যামেরার আওতায় আনা হবে: প্রধান উপদেষ্টা Logo গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’-তে সিল দিন : প্রধান উপদেষ্টা Logo আমির হামজার সমর্থনে বক্তব্য দেয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন কুষ্টিয়া জেলা আমির

শীতে উলের পোশাকের যত্ন নেবেন কিভাবে?

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

শীতের মৌসুমে আলমারি থেকে বের হয় সোয়েটার, মাফলার। যদিও দিনের বেলায় হালকা সোয়েটশার্টই যথেষ্ট, তবুও সোয়েটার-টুপি নিয়মিত পরার জন্য সেগুলো ঠিকভাবে পরিচর্যা করাও জরুরি।

অনেক সময় অযত্নের কারণে সোয়েটারে রোঁয়া ওঠে বা উলের ফ্যাব্রিক পাতলা হয়ে যায়। তাই উলের পোশাক ব্যবহার করার সঙ্গে সঙ্গে যত্ন নিন।

নিয়মিত ধুবেন না:

উলের পোশাক ঘন ঘন ধোয়া ঠিক নয়, এতে উল নষ্ট হয়ে যেতে পারে। তবে টানা ৫-৬ দিন পরে গন্ধ এলে শ্যাম্পু বা মাইল্ড লিকুইড ডিটারজেন্ট দিয়ে ধুতে পারেন। ঠাণ্ডা পানিতে ডিটারজেন্ট মিশিয়ে সোয়েটার ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখুন, তারপর হালকাভাবে চিপে পানি নিংড়ে নিন। মাসে ৭-১০ দিন অন্তর এইভাবে ধুতে পারেন।

স্পট ক্লিনিং করুন:

পাতলা সোয়েটার সপ্তাহে একদিন ধুয়া যেতে পারে। কিন্তু মোটা উলের সোয়েটার, জ্যাকেট, চাদর বা কম্বল পুরোপুরি ধোয়া সম্ভব নয়। ভালো মানের সোয়েটার বা কোট মাসে একবার বা শীত শেষের সময় ড্রাই ক্লিনিং করানো ভালো। যদি দাগ পড়ে, স্পট ক্লিনিং করুন।

দাগের ওপর মাইল্ড লিকুইড ডিটারজেন্ট দিয়ে ঘষে তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন, পুরো সোয়েটার না ধুয়ে।

রোদে রাখুন, তবে সরাসরি নয়:

১০-১২ দিন পর না ধুলে সোয়েটারে অস্বস্তি হতে পারে। এ জন্য ৩-৪ দিন অন্তর সোয়েটার রোদে দিতে পারেন। তবে সরাসরি তেজি রোদে দেবেন না, এতে রং নষ্ট হতে পারে। উলের পোশাক কখনো ঝুলিয়ে রাখবেন না, ভাঁজ করে রাখাই ভালো, এতে ফ্যাব্রিক দীর্ঘস্থায়ী হয়।

এজেএ

জনপ্রিয় সংবাদ

আমির হামজার সকল ওয়াজ-মাহফিল স্থগিত ঘোষণা

শীতে উলের পোশাকের যত্ন নেবেন কিভাবে?

আপডেট সময় ০৭:৪৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫