ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জিয়া হায়দার চৌধুরী মৎস্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক

মৎস্য ক্যাডারের ১৩তম বিসিএস এর সৎ যোগ্য এবং মেধাবী চৌকশ কর্মকর্তা জিয়া হায়দার চৌধুরীকে মৎস্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সদ্য সাবেক মহাপরিচালক আব্দুর রউফের স্থলাভিষিক্ত হয়েছেন। গত ৩০ ডিসেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ হাসানুজ্জামান স্বাক্ষরিত এতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানা গেছে।

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক জিয়া হায়দার চৌধুরী বিসিএস (মৎস্য) ক্যাডারের একজন সদস্য এবং অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করার পর (অতিরিক্ত দায়িত্ব হিসেবে) মহাপরিচালকের দায়িত্ব পান।

তিনি মৎস্য খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ফিসারিজ এন্টারপ্রেনার সামিট ২০২৫-এ অংশগ্রহণ করেন এবং সভাপতিত্ব করেন, যেখানে মৎস্য খাতের উদ্ভাবন, টেকসই উন্নয়ন এবং তরুণ উদ্যোক্তাদের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার বিষয়ে আলোচনা হয়।

তিনি মৎস্য অধিদপ্তরের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছেন, যেমন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট, গভীর সমুদ্রে টুনা ও সমজাতীয় পেলাজিক মাছ আহরণে পাইলট প্রকল্প, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প ইত্যাদি।

তিনি মৎস্য খাতের উন্নয়নে সরকারের নীতি ও পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং মৎস্য চাষিদের সমস্যা সমাধানে কাজ করছেন।
ব্যক্তিগত পারিবারিক জীবনে স্ত্রীসহ তিনি ৩ পুত্র সন্তানের জনক। কর্মজীবনে তিনি বিভিন্ন সময়ে কৃতিত্বের সাক্ষ্য রেখেছেন।

এজেএ

জনপ্রিয় সংবাদ

জিয়া হায়দার চৌধুরী মৎস্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক

আপডেট সময় ০৪:৫৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬