রাজধানীর মিরপুরে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি। সংগঠনের পক্ষ থেকে শনিবার (৩ জানুয়ারি) বিকেলে মিরপুরের দারুস সালামে গাবতলীর কোটবাড়ি এলাকায় প্রায় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
তীব্র শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে নিম্নআয়ের মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির সেন্ট্রাল সদস্য মোঃ মহিউদ্দিন। তিনি বলেন, “শীতের এই তীব্রতায় সাধারণ মানুষের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যতেও ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি মানবিক কর্মকাণ্ডে সাধারণ মানুষের পাশে থাকবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সেন্ট্রাল সদস্য মোঃ রবিউল ইসলাম রুবেল। তিনি তার বক্তব্যে সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
উক্ত কম্বল বিতরণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:
মোঃ নজরুল ইসলাম সুজন, মোঃ আলী আহসান, মোঃ হায়দার মিয়া, মোঃ নুর মাহমুদ রমজান, মোঃ সেলিম, শ্রী পাপ্পু ঘোষ প্রমুখ।
বিতরণকালে দেখা যায়, হাড়কাঁপানো শীতে একটি উন্নত মানের কম্বল হাতে পেয়ে অসহায় ও বয়স্ক মানুষের মুখে হাসির রেখা ফুটে উঠেছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে এলাকার আরও বিভিন্ন স্থানে এই কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করা হবে।
জেএএ

আজ থেকে সাত কলেজের ভ্রাম্যমাণ মঞ্চ ও গণজমায়েত
সোলায়মান সুমন 






















