ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নড়াইলে ২টি আসনে নয় প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা 

নড়াইল-১ আসনে ১৫ জন প্রার্থীর মধ্যে ৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ আবদুল ছালাম। বৈধ প্রার্থীরা হলেন,বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলোম, জামায়াতে ইসলামীর মাওলানা ওবায়দুল্লাহ কায়সার,ইসলামি আন্দোলন বাংলাদেশের মাওলানা আব্দুল আজিজ।

এ সময় জাপার প্রার্থী মিল্টন মোল্যার মনোনয়ন স্থগিতসহ ১০ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন,জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ আবদুল ছালাম।

অপরদিকে,নড়াইল-২ সংসদীয় আসনে ৯ জন প্রার্থীর মধ্য  ৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ আবদুল ছালাম। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে নড়াইলের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ আবদুল ছালাম এ ঘোষণা দেন।

এ সময় জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে,বৈধ মনোনয়নপত্র দাখিল কারীরা হলেন,বিএনপি মনোনীত প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ,জামায়াতের প্রার্থী আতাউর রহমান বাচ্চু,ইসলামি আন্দোলনের মাওলানা তাজুল ইসলাম,বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা আব্দুল হান্নান সরদার, বাংলাদেশ সাংস্কৃতিক জোটের মোঃ শোয়েব আলী, স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম।

এ সময় গণ অধিকার পরিষদের লায়ন নূর ইসলাম,স্বতন্ত্র প্রার্থী ফরিদা ইয়াসমিন ও জাতীয় পার্টির মোঃ ফায়েকুজ্জামান ফিরোজের মনোনয়নপত্র বাতিল করা হয়।

এএস/

জনপ্রিয় সংবাদ

নড়াইলে ২টি আসনে নয় প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা 

আপডেট সময় ০৭:৫৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬