ময়মনসিংহের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় জনদুর্ভোগ লাঘবে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ ও সড়কে অবৈধ পার্কিং প্রতিরোধে ব্যাপক অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১০টি মামলায় মোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত সিদ্দিকী এবং সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমানের নেতৃত্বে রবিবার (৪ জানুয়ারি) বিকেলে এ অভিযানে বাসস্ট্যান্ড এলাকার সড়কের দুইপাশে দীর্ঘদিনের অবৈধ দোকানপাট তাৎক্ষণিকভাবে উচ্ছেদ করা হয়।
ত্রিশাল উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও ট্র্যাফিক পুলিশের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালীন ব্যবসায়ীদের কড়া হুঁশিয়ারি দিয়ে জানানো হয় যে ভবিষ্যতে পুনরায় ফুটপাত দখল করে দোকান বসালে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিযান চলাকালীন সার্বিক আইনানুগ সহযোগিতা করেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন ও ত্রিশাল ট্র্যাফিক পুলিশ।
ত্রিশাল উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টরা জানায়, ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকাকে যানজটমুক্ত রাখতে এবং পথচারীদের নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এএস/

নাহিদ ইসলাম ও নাসীরউদ্দীন পাটোয়ারী শোকজের জবাব দিল এনসিপি
ময়মনসিংহ প্রতিনিধি 























