বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, আপোষহীন নেত্রী ও দেশমাতা মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ জানুয়ারী) বিকেলে ওসমানীনগর উপজেলা বিএনপির আওতাধীন পশ্চিম পৈলনপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড ভল্লবপুরের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-২ (ওসমানীনগর–বিশ্বনাথ) নির্বাচনী এলাকার ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনাবা তাহসিনা রুশদীর লুনা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ময়নুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি এস. টি. এম. ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এএস/

আজ থেকে সাত কলেজের ভ্রাম্যমাণ মঞ্চ ও গণজমায়েত
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি 























