ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুর বিএনপিকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক, খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও দোয়া মাহফিল

দেশনেত্রী প্রয়াত খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে ঐক্যবদ্ধ বিএনপির ডাক দিলেন বিএনপি নেতা হযরত আলী।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে শেরপুর জেলা যুবদলের উদ্যোগে জেলা বিএনপি’র কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাবেক আহবায়ক ও সদর উপজেলা বিএনপির আহবায়ক হযরত আলী ঐক্যবদ্ধ বিএনপির ডাক দেন।

বিএনপি প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ না করায় জেলা, সদর উপজেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের ওপর ক্ষোভ প্রকাশ করে হযরত আলী বলেন, দলের জন্য দিতে আমার জীবন বাকি আছে, আপনারা চাইলে চোখ ও কিডনি দিতে পারি তারপরও নির্বাচনমুখী হতে হবে, দলকে রক্ষা করতে হবে। দলের ৪১ বছরের স্বপ্ন পূরণ করুন।”

শেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হযরত আলীর মেয়ে ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। অপরদিকে একই আসনে বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মাসুদ।

ফলে দলের মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন না বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। জেলার বিভিন্ন স্তরের অনেক নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থী মাসুদের পক্ষে কাজ করছেন। তাই বিএনপি নেতা ও প্রার্থীর বাবা ৪১ বছরের স্বপ্ন পূরণে বিএনপির সকল কর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান হযরত আলী। কারণ এ আসনটি গত ৪১ বছর ধরে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের দখলে ছিল।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সদস্য সচিব মামুনুর রশিদ পলাশ, বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন, মোসাইফুল ইসলাম, আকরামুজ্জামান রাহাত, যুবদল নেতা আব্দুল মতিনসহ দলের বিভিন্ন শাখার নেতাকর্মীরা দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।

এএস/

জনপ্রিয় সংবাদ

শেরপুর বিএনপিকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক, খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও দোয়া মাহফিল

আপডেট সময় ০৭:২০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬