ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রূপগঞ্জে ভোটারদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এবং গণভোট উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে  শুক্রবার (৯জানুয়ারী) বিকালে উপজেলা মিলনায়তনে  ভোটারদের সচেতনতা ও অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ উদ্বুদ্ধকরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, একটি উন্নত রাষ্ট্র ও স্বচ্ছ প্রশাসন গঠনে ভোটাধিকার প্রয়োগের কোনো বিকল্প নেই।

​​উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মুহাম্মদ মোজাম্মেল হক।

তিনি তার বক্তব্যে ভোটের গুরুত্ব তুলে ধরে বলেন, “আপনার একটি মূল্যবান ভোটই গড়বে আগামীর সুন্দর বাংলাদেশ। স্বচ্ছ, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতন অংশগ্রহণ অত্যন্ত জরুরি। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই জনগণ রাষ্ট্র পরিচালনার জন্য সঠিক ও দায়িত্বশীল প্রতিনিধি নির্বাচন করেন।”

​​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম। তিনি ভোটারদের আশ্বস্ত করে বলেন, “ভোট দেওয়া একটি সাংবিধানিক অধিকার এবং একই সঙ্গে এটি নাগরিক দায়িত্ব। সকল ভোটার যাতে নির্ভয়ে এবং উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে তাদের রায় প্রদান করতে পারেন, প্রশাসন সেই পরিবেশ নিশ্চিত করছে। আমি রূপগঞ্জের সকল স্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানাচ্ছি।

​আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সৈয়দা নাফিজ সুলতানা, পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান, রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাবজেল হুসেন।

​ওসি সাবজেল হুসেন তার বক্তব্যে বলেন, নির্বাচনের দিন শান্তি-শৃঙ্খলা রক্ষায় এবং ভোটারদের নিরাপত্তা দিতে পুলিশ প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে।

​​সভায় উপস্থিত বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বাস্তবায়নে প্রশাসনের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। সভা শেষে ভোটারদের মাঝে প্রচারপত্র বিলি এবং সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

জেএস

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ভোটারদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১১:৫৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬