ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪

সাভারের আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দায়ের হওয়া হত্যা মামলার আসামি ও স্থানীয় যুবলীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ সদস্যরা। হামলায় এক এসআইসহ ৪ পুলিশ সদস্য আহত হলে তাদেরকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসাপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে পুলিশের ওপর হামলার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রুবেল হাওলাদার।

এর আগে রাত শুক্রবার রাতে আশুলিয়ার গোমাইল বাংলাবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।হামলার শিকার পুলিশ সদস্যদের মধ্যে একজন হলেন- আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মনিরুল ইসলাম। বাকিরা তার সহকর্মী, তবে প্রাথমিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, রাত সাড়ে ৯ টার দিকে এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা আশুলিয়ার গোমাইল বাংলাবাজার এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার আসামি ও ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল শিকদারকে গ্রেপ্তার করতে যায়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা আশুলিয়া থানার উপ-পরিদর্শক মোঃ মনিরুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয়দের সহযোগিতায় হামলার শিকার পুলিশ সদস্যদের উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসাপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে এসআই মনিরুল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রুবেল হাওলাদার জানান, হামলার খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, সরকারি কাজে বাধা ও পুলিশ কর্মকর্তাদের ওপর বর্বরোচিত এ হামলার ঘটনায় জড়িত সকল সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।

এএস/

জনপ্রিয় সংবাদ

আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪

আপডেট সময় ০৫:৫০:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬