ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo আমির হামজার সমর্থনে বক্তব্য দেয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন কুষ্টিয়া জেলা আমির Logo সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে : আসিফ নজরুল Logo এনসিপিকে চট্টগ্রাম-৮ আসন ছেড়ে দেওয়ার খবরে জামায়াতের ক্ষোভ Logo নির্বাচনে ময়মনসিংহ সেক্টরে দায়িত্বে থাকবে ১২৬ প্লাটুন বিজিবি ফোর্স Logo চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় মঙ্গলবার Logo বক্স অফিসে ইতিহাস গড়ল ‘অ্যাভাটার থ্রি’, এক মাসেই ১৬ হাজার কোটি আয়! Logo নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত হয়েছে: শ্রম উপদেষ্টা Logo এবার কেয়া পায়েলের ১০ বছর আগের ছবি নেট-দুনিয়ায় ভাইরাল Logo ছাত্রদল সেক্রেটারির অভিযোগকে পরিকল্পিত ও অপপ্রচার, মন্তব্য আসিফ মাহমুদের Logo ডিগ্রি নয়, শিক্ষাই দায়িত্ববোধ শেখায়: শিক্ষা উপদেষ্টা

জুলাই সনদে ‘হ্যাঁ’ ভোট আসাটা জরুরি: আদিলুর রহমান

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে আগামী শত বছরের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা নির্ধারিত হবে।’

তিনি শনিবার (১০ জানুয়ারি) সিলেটে সাংবাদিকদের এ মন্তব্য বলেন।

উপদেষ্টা বলেন, “আগামী নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো গণভোট। ছাত্র-জনতার রক্তে লেখা জুলাই সনদে ‘হ্যাঁ’ ভোট আসাটা জরুরি। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী হবে।”

বাংলাদেশে নির্বাচন উৎসবমুখর ও সুষ্ঠু হবে জানিয়ে তিনি আরো বলেন, ‘নির্বাচনে দুশ্চিন্তার কোনো কারণ নেই। ভোটাররা পরিবার-পরিজনসহ আনন্দমুখর পরিবেশে ভোট দিতে পারবেন।’

আদিলুর রহমান আরো বলেন, ‘নির্বাচনের সময় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়েছে এবং এটি কার্যকর থাকবে। সব মিলিয়ে এবারের নির্বাচন হবে উৎসবমুখর।’

সকালে সিলেটের দক্ষিণ সুরমা কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন করেন উপদেষ্টা আদিলুর রহমান। সে সময় তিনি বলেন, ‘যারা মেইনটেইন করতে পারবে, তাদেরই আগামীতে বাস টার্মিনাল ইজারা দেওয়া হবে।’

পরিদর্শনকালে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেট সিটি করপোরেশনের সিইও রেজাই রাফিন সরকার এবং সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম উপস্থিত ছিলেন।

এজেএ

জনপ্রিয় সংবাদ

আমির হামজার সমর্থনে বক্তব্য দেয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন কুষ্টিয়া জেলা আমির

জুলাই সনদে ‘হ্যাঁ’ ভোট আসাটা জরুরি: আদিলুর রহমান

আপডেট সময় ০৬:০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬