ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo আমির হামজার সমর্থনে বক্তব্য দেয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন কুষ্টিয়া জেলা আমির Logo সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে : আসিফ নজরুল Logo এনসিপিকে চট্টগ্রাম-৮ আসন ছেড়ে দেওয়ার খবরে জামায়াতের ক্ষোভ Logo নির্বাচনে ময়মনসিংহ সেক্টরে দায়িত্বে থাকবে ১২৬ প্লাটুন বিজিবি ফোর্স Logo চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় মঙ্গলবার Logo বক্স অফিসে ইতিহাস গড়ল ‘অ্যাভাটার থ্রি’, এক মাসেই ১৬ হাজার কোটি আয়! Logo নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত হয়েছে: শ্রম উপদেষ্টা Logo এবার কেয়া পায়েলের ১০ বছর আগের ছবি নেট-দুনিয়ায় ভাইরাল Logo ছাত্রদল সেক্রেটারির অভিযোগকে পরিকল্পিত ও অপপ্রচার, মন্তব্য আসিফ মাহমুদের Logo ডিগ্রি নয়, শিক্ষাই দায়িত্ববোধ শেখায়: শিক্ষা উপদেষ্টা

বিপিএল থেকে ছিটকে গেলেন সর্বোচ্চ রান সংগ্রাহক

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৭:১২:১৯ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে দারুণ ছন্দে আছে চট্টগ্রাম রয়্যালস। সর্বোচ্চ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে সাগরপাড়ের দলটি। চট্টগ্রামকে শীর্ষে রাখার প্রধান কারিগর ওপেনার অ্যাডাম রসিংটন। কিন্তু চট্টগ্রামের জন্য দুঃখের খবর, বিপিএল থেকে ছিটকে গেলেন এই ইংলিশ ওপেনার।

এক বিবৃতির মাধ্যমে রসিংটনের ছিটকে যাওয়ার বিষয়টি জানিয়েছে চট্টগ্রাম ক্লাব কর্তৃপক্ষ।

চট্টগ্রাম থেকে পাঠানো এক বিবৃতি বলা হয়, রাজশহাী ওয়ারিয়র্সের বিপক্ষে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করার সময় বাঁ হাতে চোট পান অ্যাডাম রসিংটন। তার ইনজুরি এতটাই গুরুত্বর যে, পুরো বিপিএল থেকেই ছিটকে গেছেন তিনি।

চলতি বিপিএলে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন রসিংটন। টানা তৃতীয় ফিফটির পর ইতিহাস গড়ার পথেই ছিলেন তিনি। কিন্তু চতুর্থ ম্যাচে তার ইনিংস ৪৯ রানে থামলে রেকর্ড গড়া হয়নি। এরপরও বিপিএলের এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার উপরেই আছেন ইংলিশ তারকা।
মাত্র ৬ ম্যাচে সর্বোচ্চ ২৫৮ রান সংগ্রহ করেছেন রসিংটন। ফিফটির দেখা পেয়েছেন মোট তিনটি। ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ৭৩। প্রায় ১৪০ স্ট্রাইক রেটে ব্যাট করা রসিংটনের গড় ৬৫।

এদিকে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে চট্টগ্রাম রয়্যালস। ৭ ম্যাচ খেলে সর্বোচ্চ ১০ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। অবশ্য পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা রংপুরের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে চট্টগ্রাম। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রংপুর।

এজেএ

জনপ্রিয় সংবাদ

আমির হামজার সমর্থনে বক্তব্য দেয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন কুষ্টিয়া জেলা আমির

বিপিএল থেকে ছিটকে গেলেন সর্বোচ্চ রান সংগ্রাহক

আপডেট সময় ০৭:১২:১৯ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬