ঢাকা , রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পদত্যাগ করলেন জাস্টিন ট্রুডো

  • ডেসটিনি অনলাইন
  • আপডেট সময় ১২:৫৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগ করেছেন। সোমবার (৬ জানুয়ারি) নিজ বাসভবন রিডো কটেজে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তিনি। খবর আল জাজিরার।

দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়া ট্রুডো ২০১৩ সালে লিবারেল পার্টির নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সেসময় কানাডিয়ান এই দলটি গভীর সমস্যায় পড়েছিল এবং প্রথমবারের মতো হাউস অব কমন্সে তৃতীয় স্থানে নেমে গিয়েছিল।

পরে ২০১৫ সালে লিবারেল পার্টির পক্ষ থেকে নির্বাচন করে কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন তিনি।

সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। ক্ষমতাসীন দলের নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবো।

জনপ্রিয় সংবাদ

পদত্যাগ করলেন জাস্টিন ট্রুডো

আপডেট সময় ১২:৫৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫