ঢাকা , রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
পরিস্থিতি শান্ত

হাওরে গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ২০

কিশোরগঞ্জের মিঠামইন হাওরে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কেওয়ারজোড় ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার কাঞ্চনপুর গ্রামে হাওরে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে শুক্রবার রাত ৯টার দিকে আবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে

মিঠাইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম জানান, খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ করতে আসেনি। অভিযোগ করলে অভিযোগ নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

পরিস্থিতি শান্ত

হাওরে গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ২০

আপডেট সময় ০৮:৫৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫