নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সোনারগাঁ আইডিয়াল কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী ও পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ২২ ফেব্রুয়ারি শনিবার সকালে কলেজের ভাইস প্রিন্সিপাল মাওলানা রফিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও ইসলামিক এডুকেশন সোসাইটির পরিচালক অধ্যক্ষ ড. ইকবাল হোসাইন ভূঁইয়া।
সভাপতিত্ব করেন ঈশাখা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা কলেজের অধ্যাপক ওবায়দুল হক। স্বাগত বক্তব্য রাখেন সোনারগাঁ আইডিয়াল কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান গিয়াস।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও ইসলামিক এডুকেশন সোসাইটির পরিচালক অধ্যক্ষ ড. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, সোনারগাঁ আইডিয়াল কলেজ সোনারগাঁ উপজেলায় অন্যতম একটি শ্রেষ্ঠ কলেজ। আমাদের কলেজের শিক্ষকগণ খুব আন্তরিকতার সাথে পাঠদান করে থাকেন এবং আমাদের কলেজটি বিভিন্ন চড়াই উৎড়াই এর মধ্য দিয়ে দিন দিন উন্নতির শিখরে আরোহন করছে। আমরা একটি মানসম্মত কলেজ প্রতিষ্ঠা করতে চাই এবং ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করতে চাই।
তিনি এই কলেজ থেকে যারা পাশ করে গেছে তাদের উদ্দেশ্যে বলেন, এই কলেজ থেকে পাস করে যারা বিভিন্ন পজিশনে আছো তোমাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।
সভাপতির বক্তব্যে প্রফেসর ওবায়দুল হক বলেন, এই কলেজ থেকে অনেক ছাত্রছাত্রী পাশ করে গিয়ে শিক্ষক, সাংবাদিক, ডাক্তার , ইঞ্জিনিয়ার, প্রশাসনিক কর্মকর্তাসহ অনেক পেশায় যুক্ত আছে। আমি সকলকে কলেজটির উন্নয়নে এগিয়ে আসার আহবান জানাই।
তিনি আরো বলেন, আমাদের অনেক ঘাটতি থাকতে পারে কিন্তু আন্তরিকতার ঘাটতি নাই। বিগত সরকার শিক্ষার পাশাপাশি দেশের অর্থনীতিকেও শেষ করে গেছে। আমরা চেষ্টা করছি ২০২৫ সালের মধ্যে একটা বহুতল ভবন নির্মাণ করার জন্য। কলেজের আর্থিক ব্যবস্থাপনার সততা নিয়ে কোন প্রশ্ন করার সুযোগ নাই বলে তিনি সকলকে কলেজটিকে উন্নত করার পরামর্শ ও সহযোগিতার কামনা করেন।
অত্র কলেজের প্রাক্তন ছাত্র ২০১০ সালের এইচএসসি পরীক্ষায় সোনারগাঁ উপজেলায় একমাত্র জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র মোঃ রইস উদ্দিন বলেন, সোনারগাঁ আইডিয়াল কলেজের শিক্ষকরা স্বপ্ন দেখায়, পরিশ্রম করায় ও সফলতার পথ দেখায়। কলেজটি প্রতিষ্ঠা হয়েছিল ব্যর্থতা থেকে। একটা ফ্যাসিস্ট সরকার ছিল, সেই ফ্যাসিস্ট সরকারের জুলুমের সোনারগাঁও আইডিয়াল কলেজের অবকাঠামোগত উন্নয়ন ঘটেনি।
প্রাক্তন ছাত্রী ছনিয়া আক্তার বলেন, কলেজের শিক্ষকেরা আমাদের সন্তানতুল্য স্নেহে পড়ালেখা করিয়েছেন। আরেক প্রাক্তন ছাত্র মোঃ জয়নাল আবেদীন বলেন, সোনারগাঁও আইডিয়াল কলেজ সোনারগাঁ উপজেলায় একটি স্বনামধন্য কলেজ হওয়া সত্বেও গত ১৫ বছরে যথাযথ অবকাঠামগত উন্নয়ন হয়নি। আমরা সকলে মিলে কলেজটিকে একটি উন্নত ও মানসম্মত কলেজ হিসেবে গড়ার জন্য সহযোগিতা করব।
উক্ত অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আমির হোসেন, জনাব জহিরুল ইসলাম, সোনারগাঁও আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মাওলানা আশরাফুল ইসলাম ও দবিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ কামাল হোসেন প্রমুখ।
এসময় অনুষ্ঠানে আগত প্রাক্তন ছাত্রছাত্রীদের মাঝে প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যায়। দুপুরের মধ্যাহ্ন ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

আগামীকাল লন্ডনে বিদায় সংবর্ধনা তারেক রহমানের
সোনারগাঁ প্রতিনিধি 





























