ঢাকা , শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সারাদেশে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

দিনব্যপী সারাদেশে বিভিন্ন কর্মসূচি সভা, র্যা লি, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারদের সংবর্ধনার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সকাল থেকেই শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করতে শহিদ মিনারে মানুষের ঢল নামে। সারাদেশ থেকে পাঠানো দৈনিক ডেসটিনি প্রতিনিধির খবর।

সিলেট প্রতিনিধি জানিয়েছেন, সিলেটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা প্রশাসন, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান নানাবিধ কর্মসূচি পালন করেছে। এ উপলক্ষ্যে সরকারি-বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

ভোরে কেন্দ্রীয় শহিদ মিনারে ৩১বার তোপধ্বনির পর পুস্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৯টায় সিলেট জেলা স্টেডিয়ামে বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক খান মো. রেজা-উন-নবী আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন।

পরে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ডিআইজি সিলেট রেঞ্জ মো. মুশফেকুর রহমান, পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, পিপিএম-সেবা, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ প্রমুখ।

ফরিদপুর প্রতিনিধি জানিয়েছেন, সকাল ৬ টায় ফরিদপুর শহরের স্বাধীনতা বেদি ও শহীদ স্মৃতি ফলকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিএনপি, বিভিন্ন রাজনৈতিক দল, ফরিদপুর প্রেস ক্লাব, সামাজিক বিভিন্ন সরকারী বেসরকারি প্রতিষ্ঠান। এরপর সকাল ৯ টায় স্টেডিয়াম সংলগ্ন গনকবরে পুষ্পস্তবক অর্পন শেষে স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বেলা ১১ টায় শহরের জসীমউদ্দীন হলে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারদের সংবর্ধনা দেওয়া হয়।

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানিয়েছেন, সোনারগাঁয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠন পৃথক ভাবে বিভিন্ন কর্মসূচী পালন করে। সকালে সরকারী, বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের ভবন সমুহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুস্পস্তবক অর্পণ শেষে সোনারগাঁ পৌরসভার ঐতিহাসিক আমিনপুর খেলার মাঠে পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ এবং সালাম প্রদর্শন অনুষ্ঠিত হয়।

এসময় সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার মঞ্জুরুল মোর্শেদ, সহকারী কমিশনার কাঁচপুর সার্কেল সাগুফপ্তা রহমান, সোনারগাঁ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মফিজুল ইসলাম সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মৌলভীবাজার প্রতিনিধি জানিয়েছেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।

বুধবার ভোর ৫.৫১ মিনিটে মৌলভীবাজার জেলার মাননীয় পুলিশ সুপার জনাব এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা মহোদয়ের নেতৃত্বে মৌলভীবাজার কেন্দ্রীয় শহিদ স্মৃতিসৌধ এবং ৬.১০ মিনিটে শাহ মোস্তফা রোডে অবস্থিত গণকবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জনাব আসিফ মহিউদ্দীন, পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আজমল হোসেন, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব শাকিল আহমেদ, জেলা বিশেষ শাখার ডিআইও ১ জনাব মোঃ আবু হোসাইন , সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব গাজী মোঃ মাহবুবুর রহমান, টিআই (এডমিন) জনাব অনিল বিকাশ চাকমাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।

সিরাজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, সিরাজগঞ্জে শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদারের সার্বিক দিকনির্দেশনায় আজ সকাল ৯:১৫ মিনিটে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়।

এরপর ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আত্মবলিদানকারী সকল শহিদ থেকে শুরু করে ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে আত্মবলিদানকারী সকল শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

৯:৩৫ মিনিটে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া ও ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ প্রমুখ।

ঝালকাঠি প্রতিনিধি জানিয়েছেন, নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝালকাঠিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। সকাল ৬টায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে স্বাধীনতার অমর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসন আশরাফুর রহমান , পুলিশ সুপার উজ্জল কুমার রায় সহ জেলার সর্বস্তরের মানুষ।

এ সময় পুলিশ সুপার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, বিভিন্ন রাজনৈতিক দল, ঝালকাঠি প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন।

শেরপুর প্রতিনিধি জানিয়েছেন, শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

সূর্যোদয়ের সাথে সাথে ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিনটির শুভ সূচনা করা হয়। এরপর স্থানীয় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে প্রথমে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এরপর মুক্তিযুদ্ধ সংসদের পক্ষে জেলা প্রশাসক এবং জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, জেলা সিভিল সার্জন মোহাম্মদ শাহীন, শেরপুর পৌরসভার পক্ষে প্রশাসক এডিসি রাজীব উল আহসান, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রউফ, জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

আপডেট সময় ০৮:২৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫