ঢাকা , রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরায় আলোচিত সাংবাদিক ইয়ারব যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার

সাতক্ষীরা থেকে প্রকাশিত অনলাইন পোর্টাল সমাজের আলোর সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ইয়ারব হোসেনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

গত মঙ্গলবার বেলা তিনটার দিকে সাতক্ষীরা সদরের তুজুলপুর ইয়ারবের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সদর থানার ওসি শামিমুল ইসলাম নিশ্চিত করেছেন।

সাংবাদিক ইয়ারব হোসেন জেলা কৃষক লীগের তথ্য ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক। তাকে গ্রেপ্তারের তাৎক্ষণিক সুনির্দিষ্ট কোনো কারণ জানা না গেলেও গোপন সূত্রে জানা যায়, সে গোবিন্দ কাটি গ্রামের হাফিজুর হত্যা মামলার আসামি।

ইয়ারব হোসেন সাতক্ষীরার বহুল আলোচিত-সমালোচিত আঞ্চলিক ভাষার সাংবাদিক। তুজুলপুরে তার একটি কৃষি জাদুঘর আছে। সে অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে অবস্থান করছিল। যৌথ বাহিনী তাকে গ্রেপ্তার করে সদর থানায় সোপর্দ করেছে বলে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় আলোচিত সাংবাদিক ইয়ারব যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার

আপডেট সময় ০৩:৩৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫