ঢাকা , সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আনোয়ারায় পূর্ব শত্রুতার জেরে গাড়ি চালককে বেধড়ক পেটানোর অভিযোগ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে রাস্তায় আটকে মোঃ ওসমান গণি (২৪) নামে এক গাড়ি চালককে বেধড়ক পেটানোর অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কিং অব আনোয়ারা কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

এসময় সঙ্গে থাকা নগদ ৪৫ হাজার টাকা ও ২৭ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় হামলাকারীরা।

মারধরের শিকার হওয়া গাড়ি চালক ওসমান গণি আনোয়ারা বৈরাগ ১নং ওয়ার্ড দক্ষিণ গুয়াপঞ্চক এলাকার নুরুল আমিনের ছেলে। ওসমান গণি আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা শেষে পাঁচ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্তরা হলেন- মো: এনাম উদ্দিন (৩০), মোঃ শওকত (৩৮), মোঃ মালেক (৩৫), মোঃ হোসাইন (৩১), মোঃ হোসাইন (৩১) এবং আবদুর রশিদ (৪৮)। তারা উপজেলার বৈরাগ ইউনিয়নসহ বিভিন্ন এলাকার বাসিন্দা।

অভিযোগে তিনি উল্লেখ করেন, ওসমান গণি পেশায় পেলুডার গাড়ি চালক। ঘটনার সময়ে সে কমিউনিটি সেন্টারের ভেতর থেকে গাড়ি আনতে গেলে পূর্ব শত্রুতার ধরে আবদুর রশিদের নেতৃত্বে উল্লেখিত পাঁচজনসহ আরও ২০-২৫ জন দুষ্কৃতকারী তার উপর এলোপাতাড়ি হামলা করে বেধড়ক মারধর করেন। পরে গাড়িতে ডিজেল ডুকাতে মালিকৃত দেওয়া নগদ ৪৫ হাজার টাকা ও ২৭ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন চিনিয়ে নেন হামলাকারীরা। পরে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিলে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে হামলার শিকার হওয়া গাড়ি চালক ওসমান গণি বলেন, কমিউনিটি সেন্টার থেকে গাড়ি বের করতে যাওয়ার সময় তারা আমাকে অতর্কিত হামলা চালায়। এসময় আমার কোম্পানি গাড়িতে তেল ডুকাতে ৪৫ হাজার টাকা দিয়েছিল সেগুলো তারা চিনিয়ে নেন। এবং আমার মোবাইলও নিয়ে নেন। যা সিসিটিভি ফুটেজে প্রমাণ রয়েছে। এ ঘটনায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ওসমান গণি।

এ ঘটনায় একাধিকবার যোগাযোগ করেও অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, ওসমান গণি নামের এক গাড়ি চালক মারধরের একটি অভিযোগ করেছেন। আমরা তদন্ত করছি, পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপডেট সময় ০৭:২৪:১২ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫