ঢাকা , শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ীতে গলায় লিচুর বিচি আটকে শ্বাস বন্ধ হয়ে রবিউল ইসলাম(৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত সোমবার রাত সাড়ে ৮ টার দিকে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার আন্ধারিয়াগোপ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু রবিউল ওই গ্রামের রেজাউল ইসলামের পুত্র।

জানাগেছে, শিশু রবিউল রাত সাড়ে আটটার দিকে লিচু খাচ্ছিলো। এসময় লিচুর সাথে থাকা বিচিও গিলে ফেলে সে। একপর্যায়ে গলায় আটকে শ্বাস বন্ধ হয়ে ছটফট শুরু করলে পরিবারের লোকজন চেষ্টা করেও শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক করতে না পেরে দ্রুত নালিতাবাড়ী উপজেলা হাসপাতালে নিয়ে যায়।

এসময় কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ হুমায়ন আহমেদ নূর। শিশুটির অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।

এএস/

আপডেট সময় ০৮:০১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫