ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জগদল সীমান্তের ওপার থেকে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, গতকাল বুধবার (৭ মে) ভোরে জগদল সীমান্ত পিলার ৩৭৪/১-এস থেকে প্রায় ২০০ গজ ভারতের সীমান্তের ভেতরে এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার মোড়ল হাট জিয়াবাড়ি গ্রামের আব্দুলের ছেলে হামিদুল (৩০), আনসারুলের ছেলে শামীম (২৩), একই উপজেলার লাহিড়ী এলাকার তরিকুল ইসলামের ছেলে মিস্টার (৩০) আরও ১ জনের নাম এখনো পাওয়া যায় নাই।
বিজিবি জানায়, বুধবার ভোরে জগদল সীমান্তের ৩৭৪/১-এস পিলার এলাকা দিয়ে ৪জন বাংলাদেশি নাগরিক ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এসময় ভারতের ১৮৪ বিএসএফ ব্যাটালিয়নের মুকেশ ক্যাম্পের একটি টহলদল ভারতের ২০০ গজ ভেতর থেকে ওই চারজনকে আটক করে।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, ভারতের অভ্যন্তরে আটক ৪জন দীর্ঘদিন ধরে ভারতে হয়তো শ্রমিক হিসেবে ছিল বা অথবা এরা চোরাকারবারিও হতে পারে। এরমধ্যে ৩জন বাংলাদেশি ও ১জন ভারতীয় নাগরিক হতে পারে।
তিনি বলেন, ৪ জন আটকের খবর পাওয়ার পরপরই ভারতের বিএসএফকে পতাকা বৈঠকের জন্য চিঠি দিয়েছি। দুপুরের মধ্যে তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি যাতে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা যায়।
রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, ভারতীয় বিএসএফের হাতে ৪জন আটক। ৩ জনের পরিচয় পাওয়া গেছে। বাকি ১ জনের পরিচয় পাওয়া যায়নি।
এএস/

ইউরোপের ৮ দেশের ওপর বাড়তি শুল্কের হুমকি ট্রাম্পের
রহিম শুভ, ঠাকুরগাঁও 
























