কুমিল্লার চান্দিনায় মাদক বিক্রি ও সেবনের দায়ে নারীসহ তিন জনকে ২বছর ও দুই জনকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত ।
আজ বুধবার (২১ মে) উপজেলা সদরের রুপনগর এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর। অভিযানে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও ভ্রাম্যমাণ আদালত রুপনগর এলাকায় যৌথ অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনরত অবস্থায় মৃত-আব্দুল খালেক এর ছেলে মো. সাগর (২৫), মো. আলমগীর (২৮) ও মেয়ে মোসা. শিউলি আক্তার (৩০) এবং হাবিবুর রহমানের ছেলে মো. আকবর হোসেন সরকার (৪২) ও মো. আব্দুল বারেকের ছেলে মো. ইয়াছিন (২০) নামে ৫ জনকে আটক করা হয় । এ সময় তাদের কাছে থাকা মাদকদ্রব্য জব্দ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর জানান মাদক বিক্রি ও সেবনের দায়ে নারীসহ তিন জনকে ২বছর ও দুই জনকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। মাদক প্রতিরোধে এ অভিযানে অব্যাহত থাকবে ।
এএস/

ভোটে দায়িত্বরত সবার তথ্য নিচ্ছে ইসি
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি 





























