উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। প্রথম আলোর প্রতিবেদক ঘটনাস্থলে গিয়ে দেখেন, ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর সদস্যরা। স্কুলের আশেপাশে ভিড় করছেন স্কুল পড়ুয়া শিশুদের অভিভাবক, স্বজন ও উৎসুক জনতা।
ঘটনাস্থলে থাকা লাকি আক্তার নামে একজন অভিভাবক বলেন, ‘তাঁর দুই সন্তান এখানে পড়তেন। বড় সন্তানকে বের করতে পেরেছেন। তবে ছোট সন্তান এখনও আটকে রয়েছে।’ তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছেন না তিনি।
ফেরদৌসি বেগম নামের আরেক অভিভাবক জানান, তার মেয়ে ভেতরে আটকা পড়েছেন। তিনি তার মেয়ের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছেন না।
এএস/

নাহিদ ইসলাম ও নাসীরউদ্দীন পাটোয়ারী শোকজের জবাব দিল এনসিপি
নিজস্ব প্রতিবেদক 
























