দৈনিক দেশের কন্ঠের প্রতিষ্ঠা বার্ষিকী ও দ্যা ডেইলী এক্সপ্রেস নতুন রূপে আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে দৈনিক ডেসটিনির প্রকাশক ও সম্পাদক ড. মোহাম্মদ রফিকুল আমীন বলেছেন আমি মানুষের পাশে দাঁড়িয়ে কিছু মানুষকে সহযোগিতা করতে চাই। কারন মানুষ আমাকে সেভাবেই চেনে।
আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচা কচিকাঁচার মেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, এসময়ে পত্রিকা চালানো অনেকটা কঠিন, কারণ বিজ্ঞাপন চলে যাচ্ছে অনলাইনে। তাছাড়া চলমান ঘটনাগুলোও সাধারণ মানুষ অনলাইন থেকেই সংগ্রহ করেন। আর এসমস্ত প্রতিকুলতার মধ্যে দৈনিক পত্রিকা চালানো অনেকটাই চ্যালেঞ্জিং বিষয়।
এরমধ্যেই একটি বাংলা দৈনিকের পাশাপাশি আরেকটি ইংরেজি দৈনিক নতুন রূপে আত্মপ্রকাশ একটি সাহসী পদক্ষেপ। এ পদক্ষেপ নেওয়ায় পত্রিকাটির প্রকাশক ও সম্পাদককে তিনি অভিনন্দন জানান। পাশাপাশি তিনি সংবাদপত্রে গুরুত্বের কথা উল্লেখ করে বলেন, দেশের মানুষের জন্য কাজ করতে হলে সংবাদপত্র বা সংবাদকর্মীদের সহযোগিতা করতে হবে কারণ তাদের লেখনির মাধ্যমেই দেশের মানুষ আসল সত্য জেনে থাকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ. এস. এম. আব্দুল হালিম। বিশেষ অতিথি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও সাবেক স্বরাষ্ট্র সচিব এস এম জহরুল ইসলাম, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক, বিশিষ্ট কথাসাহিত্যিক ঝর্না রহমান ও দৈনিক আমাদের সময়ের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান প্রমুখ।
এএস/

ভোট দেওয়ার জন্য প্রবাসী নিবন্ধন ছাড়ল ৪ লাখ
বিশেষ প্রতিবেদক 




























