ঢাকা , শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

এনবিআরের আরও এক কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আন্দোলনের মুখে অনেক কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়। এবার সংস্থাটির কর অঞ্চল– ২, ঢাকার কর পরিদর্শক (গ্রেড–১০) লোকমান আহমেদকে জনস্বার্থে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

আজ রোববার (৩ আগস্ট) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ হওয়ায় লোকমান আহমেদকে অবসরে পাঠানো হয়েছে। তিনি প্রচলিত বিধি অনুযায়ী সব অবসর সুবিধা পাবেন।
 
এনবিআর সূত্র জানায়, সাম্প্রতিক আন্দোলনের অন্যতম নেতা ছিলেন লোকমান আহমেদ। এই আন্দোলনে যুক্ত একাধিক কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
 
উল্লেখ্য, গত ১২ মে সরকার এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে রাজস্ব নীতিমালা বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের ঘোষণা দেয়। এরপর থেকেই কর্মকর্তারা আন্দোলন করে আসছিলেন। গত ২৮ ও ২৯ জুন এনবিআর রিফর্ম ইউনিটি কাউন্সিলের ডাকা কর্মসূচির কারণে কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগে কার্যত অচলাবস্থা তৈরি হয়। রাজস্ব আদায় কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়। 

এএস/

আপডেট সময় ০৪:৫২:৪১ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫